হাম (Measles) এর হোমিওপ্যাথিক চিকিৎসা: লক্ষণ, কারণ ও কার্যকর প্রতিকার গাইড 2026

Spread the love

হাম – Measles

হাম (Measles) হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে বড়দেরও হতে পারে যদি তাদের পূর্বে হাম না হয়ে থাকে বা তারা টিকা না নিয়ে থাকে।

Measles
হাম- Measles

হামের কারণ:

হাম রোগটি Measles virus (একটি RNA ভাইরাস) দ্বারা হয়। এই ভাইরাসটি Paramyxovirus পরিবারের অন্তর্গত।

হাম ছড়ানোর উপায়:

ইহা বাতাসে হাঁচি, কাশি বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির নাক, মুখ থেকে নির্গত ড্রপলেটের মাধ্যমে ইহা সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

হামের উপসর্গসমূহ:

জ্বর সাধারণত ৩-৫ দিন স্থায়ী হয়। শুষ্ক কাশি। নাক দিয়ে পানি পড়া (Cold-like symptoms). চোখ লাল ও পানি পড়া (Conjunctivitis)| কোপলিক স্পট (Koplik spots) মুখের ভেতর সাদা দানার মতো ফুস্কুড়ি, হাম শনাক্তের এক বিশেষ চিহ্ন।

গায়ে ফুস্কুড়ি (Rash) প্রথমে মুখে শুরু হয়, পরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অবসাদ ও খাওয়ার অনীহা।

রোগের সময়কাল:

ইনকিউবেশন পিরিয়ড (ভাইরাস শরীরে প্রবেশ থেকে উপসর্গ শুরু পর্যন্ত): সাধারণত ১০-১৪ দিন। উপসর্গ শুরু হওয়ার পর প্রায় ৭-১০ দিন রোগ থাকে।

জটিলতা (Complications):

নিউমোনিয়া। ডায়রিয়া। কানে ইনফেকশন। অন্ধত্ব (বিশেষ করে ভিটামিন A-এর ঘাটতির ক্ষেত্রে)। Encephalitis (মস্তিষ্কে প্রদাহ- বিরল এবং মারাত্মক)।

ছোট শিশু ও অপুষ্ট শিশুদের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।

সাধারণ যত্ন:

হালকা, পুষ্টিকর খাবার খাওয়ানো। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখা। আলো থেকে চোখ বাঁচানো (চোখে সংবেদনশীলতা হয়)।

হোমিওপ্যাথিক চিকিৎসা:

Bryonia Alba- যখন জ্বরের সঙ্গে শুষ্কা কাশি থাকে এবং রোগী কথা বলতে বা নড়াচড়া করতে চায় না।

Rhus Toxicodendron- হামের সময় শরীরে ফোস্কা জাতীয় র‍্যাশ হলে, খুব বেশি চুলকানি, ঘামে উপসর্গ বাড়ে।

Belladonna- চোখ লাল, মাথা ব্যথা, ত্বকে জ্বালাপোড়া ও শরীর গরম থাকলে।

Gelsemium Sempervirens- জ্বর আসার আগে অবসাদ, নিস্তেজতা, মাথা ব্যথা, চোখ ভারী লাগা, ঠান্ডা সঞ্চার হলে।

Aconitum Napellus- হাম শুরুর প্রথম দিকে, হঠাৎ জ্বর, শুষ্ক কাশি, অস্থিরতা ও ভয় থাকলে ব্যবহার হয়।

Pulsatilla- হালকা, ধীর প্রকৃতির হাম, শিশু মায়ের কোলে থাকতে চায়, মুখে লালচে ভাব ও ঠান্ডা থাকলে।

Euphrasia- চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, খুসখুসে কাশি থাকলে।।

Sulphur- হামের পরে র‍্যাশ না উঠলে বা হাম হওয়ার পর চুলকানি বেশি হলে ব্যবহৃত হয়।

Apis Mellifica- ত্বকে ফোলাভাব ও জ্বালা থাকলে, চোখে অস্বস্তি বা ফোলা থাকলে।

Antimonium Tart- কাশি খুব বেশি হলে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকে গড়গড় শব্দ হয়, শিশু নিস্তেজ হয়ে পড়ে।

Mercurius Solubilis- মুখে ঘা, গলা ব্যথা, ঘন ঘন ঘাম, মুখে দুর্গন্ধ, লালচে র‍্যাশ দেখা দিলে।

Kali Bichromicum- হামের পরে ঘন, চটচটে শ্লেষ্মা তৈরি হলে এবং কাশি দীর্ঘস্থায়ী হলে।

Tuberculinum- যে সব শিশু হাম থেকে সেরে ওঠার পর বারবার ঠান্ডা-কাশিতে ভোগে, দুর্বল শরীর এবং টিউবারকিউলোসিস (ক্ষয়) প্রবণতা থাকে।

Arsenicum Album– হামের পর দুর্বলতা, অস্থিরতা, জ্বালাপোড়া, পেট খারাপ বা হজমের সমস্যা দেখা দিলে।

❓ FAQs (Frequently Asked Questions)

1. হাম (Measles) কী?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে। এতে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা যায়।

2. হাম রোগের প্রধান লক্ষণগুলো কী কী?
হামের সাধারণ লক্ষণগুলো হলো:

  • উচ্চ জ্বর
  • শুকনো কাশি
  • চোখ লাল হওয়া
  • নাক দিয়ে পানি পড়া
  • শরীরে লাল ফুসকুড়ি

3. হোমিওপ্যাথিতে হাম রোগের চিকিৎসা কীভাবে করা হয়?
হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়। যেমন—

  • Belladonna
  • Pulsatilla
  • Bryonia
    এই ওষুধগুলো রোগের অবস্থা অনুযায়ী ব্যবহার করা হয়।

4. হোমিওপ্যাথিক চিকিৎসা কি হাম সম্পূর্ণ নিরাময় করতে পারে?
হোমিওপ্যাথি উপসর্গ কমাতে সহায়তা করতে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে গুরুতর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

5. হাম হলে কি হোমিওপ্যাথিক চিকিৎসা নিরাপদ?
সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ নিরাপদ বলে বিবেচিত, তবে সঠিক ডোজ ও ওষুধ নির্বাচন চিকিৎসকের মাধ্যমে হওয়া উচিত।

6. হাম রোগে কী কী খাবার খাওয়া উচিত?

  • তরল খাবার (স্যুপ, ডাবের পানি)
  • ভিটামিন সমৃদ্ধ খাবার
  • সহজপাচ্য খাবার

7. হাম রোগে কী কী এড়িয়ে চলা উচিত?

  • ধুলাবালি
  • ঠান্ডা পরিবেশ
  • ভারী ও মসলাযুক্ত খাবার

8. হাম রোগ কতদিন স্থায়ী হয়?
সাধারণত ৭–১০ দিনের মধ্যে হাম ভালো হয়ে যায়, তবে দুর্বলতা কিছুদিন থাকতে পারে।

9. হাম প্রতিরোধের উপায় কী?
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা (Measles vaccine) গ্রহণ করা।

10. কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি?
যদি নিচের লক্ষণগুলো দেখা যায়—

  • অতিরিক্ত জ্বর (১০৩°F এর বেশি)
  • শ্বাসকষ্ট
  • খিঁচুনি
  • শিশু খুব দুর্বল হয়ে পড়লে

তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

ড. আহমেদ হোসেন ফারুকীর “হোমিওচিকিৎসার সাথী” বই থেকে হুবহু সংকলিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top