অন্ডকোষের প্রদাহ- Orchitis: হোমিওপ্যাথিক চিকিৎসা ও লক্ষণ

Spread the love

অন্ডকোষের প্রদাহ

অন্ডকোষের প্রদাহকে চিকিৎসাবিজ্ঞানে সাধারণত Orchitis বলা হয়। এটি এমন একটি অবস্থা যেখানে এক বা উভয় অন্ডকোষে (testis) সংক্রমণ বা প্রদাহ হয়, ফলে ব্যথা, ফোলা ও অন্যান্য সমস্যা দেখা দেয়।

অন্ডকোষের প্রদাহ
অন্ডকোষের প্রদাহ

অন্ডকোষের প্রদাহের প্রধান কারণ

অন্ডকোষের প্রদাহ সাধারণত দু’ভাবে হতে পারে:

১) ভাইরাসজনিত কারণ

  • মাম্পস (Mumps) ভাইরাস — বিশেষ করে বয়ঃসন্ধির পর আক্রান্ত হলে
  • ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাল সংক্রমণ

২) ব্যাকটেরিয়াজনিত কারণ

  • মূত্রনালির সংক্রমণ (UTI)
  • যৌনবাহিত রোগ (যেমন: গনোরিয়া, ক্ল্যামাইডিয়া)
  • প্রোস্টেট বা এপিডিডাইমিসের সংক্রমণ ছড়িয়ে পড়া

৩) অন্যান্য কারণ

  • অন্ডকোষে আঘাত
  • দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহার
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

অন্ডকোষের প্রদাহের লক্ষণসমূহ

সব লক্ষণ একসাথে নাও দেখা দিতে পারে, তবে সাধারণত এগুলো দেখা যায়:

  • এক বা দুই অন্ডকোষে তীব্র ব্যথা
  • অন্ডকোষ ফুলে যাওয়া ও লালচে ভাব
  • স্পর্শে অতিরিক্ত ব্যথা
  • জ্বর ও কাঁপুনি
  • বমি ভাব বা বমি
  • প্রস্রাবে জ্বালা বা ব্যথা
  • যৌনমিলনের সময় বা বীর্যপাতের সময় ব্যথা
  • কখনও কখনও তলপেটে ব্যথা

কেন গুরুত্ব দেওয়া জরুরি?

চিকিৎসা দেরি হলে:

  • অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হতে পারে
  • শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে
  • বন্ধ্যাত্বের ঝুঁকি তৈরি হতে পারে

🩺 কখন ডাক্তারের কাছে যাবেন?

  • হঠাৎ অন্ডকোষে তীব্র ব্যথা শুরু হলে
  • জ্বরের সাথে অন্ডকোষ ফুলে গেলে
  • ব্যথা কয়েক ঘণ্টার বেশি স্থায়ী হলে

হোমিওপ্যাথিক চিকিৎসা:

Belladonna- হঠাৎ করে অন্ডকোষ ফোলা ও তীব্র ব্যথা। স্পর্শ করলে ব্যথা বেড়ে যায়। অন্ডকোষ লালচে ও গরম অনুভূতি হয়। জ্বর থাকতে পারে।

Pulsatilla Nigricans- ফোলা, ভারী ও ঝুলে পড়া অন্ডকোষ। ঠান্ডা জায়গায় বা ঠান্ডা বাতাসে উপসর্গ কমে। রোগী নরম প্রকৃতির, সঙ্গ চায়। পুরনো Orchitis বা মাম্পস-পরবর্তী Orchitis.

Apis Mellifica- অন্ডকোষ ফোলে যায়, স্পর্শে ব্যথা। জ্বালাভাব ও পোড়া পোড়া ভাব। ঠান্ডা জিনিসে আরাম লাগে। চুলকানি থাকতে পারে।

Rhododendron- ডান অন্ডকোষে ব্যথা বেশি। আবহাওয়ার পরিবর্তনের সময় উপসর্গ বাড়ে। শুষ্ক বায়ুতে

বা বৃষ্টির আগ দিয়ে ব্যথা বাড়ে।

Spongia Tosta- টেস্টিস শক্ত হয়ে যায়। চেপে ধরার মতো ব্যথা। ঠান্ডা হাওয়ায় বা রাতে উপসর্গ বাড়ে।

Conium Maculatum- ধীরে ধীরে টেস্টিস শক্ত হয়ে যায়। চাপ দিলে ব্যথা লাগে। ক্যান্সার বা টিউমার জাতীয় ফাইব্রোসিস থাকলে উপযোগী।

Hamamelis Virginiana- অন্ডকোষে ব্যথা ও ভারী অনুভূতি। টেস্টিসে রক্তজমা বা Congestion, রক্ত চলাচল বাঁধাগ্রস্ত হলে বা Varicocele-এর কারণে Orchitis. স্পার্মাটিক কর্ডেও ব্যথা।

Aurum Metallicum– অন্ডকোষ কঠিন ও ভারী, বিষন্নতা সহ। Orchitis পুরনো হলে, বিশেষ করে সিফিলিস বা টিউমারের আশঙ্কা থাকলে। আত্মহত্যাপ্রবণতা বা গভীর বিষন্নতা থাকলে।

Argentum Met- বাঁ অন্ডকোষে বেশি ব্যথা। ব্যথা তীব্র এবং নিম্ন উদরে প্রসারিত হয়। হাঁটার সময় ব্যথা বাড়ে। পুরনো সংক্রমণ বা টিউবারকুলাস সংশ্লিষ্ট Orchitis.

Clematis Erecta- অন্ডকোষ ফোলা, ব্যথাযুক্ত, টান ধরার মতো ব্যথা। অন্ডকোষ আকারে বড়, স্পর্শে ব্যথা। মূত্রের সমস্যা ও অন্ডকোষে একত্রে সমস্যা।

Staphysagria- সেক্সুয়াল অতিরিক্ত চাহিদা, পরিশেষে Orchitis, হস্তমৈথুনজনিত বা দমনকৃত কামভাবের কারণে অন্ডকোষের প্রদাহ। সংবেদনশীল, লাজুক ও সহজে অপমানিত রোগী।

Mercurius Solubilis- ফোলা, তীব্র ব্যথা, ঘাম ও দুর্গন্ধযুক্ত উপসর্গ। রাতে উপসর্গ বাড়ে। অন্ডকোষে পুঁজ জমে যাওয়ার প্রবণতা থাকলে।

ডা: আহমেদ হোসেন ফরুকীরহোমিও চিকিৎসার সাথী” বই থেকে হুবহু সংকলিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top